বিনা বেতনে ৫৬ বছর ধরে প্রধান খতিবের দায়িত্ব পালন করেন কাউনিয়া উপজেলা টেপামধুপুর আউয়ালিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এবিএম আব্দুল করিম।
শুক্রবার টেপামধুপুর বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদ কমিটি তাকে বিদায় সংবর্ধনা দেয়। এ সময় মসজিদ কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, অ্যাডভোকেট আমজাদ হোসেন, কমিটির সদস্য, বর্তমান খতিব, আলেম ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। শেষে তার সুস্থতা কামনা ও নেক হায়াত দানের জন্য দোয়া করা হয়।
মসজিদ কর্তৃপক্ষ জানায়, তিনি ১ জানুয়ারি ১৯৬৬ সাল থেকে ৩১ ডিসেম্বর ২০২১ সাল পর্যন্ত ৫৬ বছর ওই মসজিদের বিনা বেতনে প্রধান খতিব হিসেবে অতি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রধান খতিবের দায়িত্বে থাকাকালীন কোনো ধরনের সম্মানি ভাতা নেননি। তিনি মসজিদের উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। এখন বার্ধক্যজনিত কারণে তিনি প্রধান খতিবের দায়িত্ব থেকে অবসর নেন।
আরও পড়ুন:
- চকরিয়ায় তিন পুলিশকে কোপানোয় দুই মামলার প্রধান আসামি গ্রেফতার
- মস্কোর সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম ক্রমান্বয়ে বেড়েছে
- মানিকগঞ্জে মরিচ চাষে চরমভাবে বিপাকে কৃষকরা
- চকরিয়ায় ২০০০০ পিস ইয়াবাসহ এক ব্যবসায়ী গ্রেফতার
- গ্রীষ্মের খরতাপে নারায়ণগঞ্জে কমেছে মাছের সরবরাহ
- রাজধানীতে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
- রূপগঞ্জে নৌ ডুবির ঘটনায় ৪১ ঘণ্টা পর মৃতদেহ উদ্ধার
- রূপগঞ্জে নৌকাডুবিতে ৩০ ঘণ্টায়ও খোঁজ মেলেনি ওশানার
- রূপগঞ্জে শিল্প সংযোগ লাইনে ভয়াবহ গ্যাস লিকেজ
- নারায়ণগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
- বছরের প্রথম চন্দ্রগ্রহণ আগামী ৫ মে
