চকরিয়ায় তিন পুলিশকে কোপানোয় দুই মামলার প্রধান আসামি গ্রেফতার

কক্সবাজারের চকরিয়ায় এসআইসহ তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখমের ঘটনার দুটি মামলা করা হয়েছে।
বুধবার রাতে পুলিশের ওপর হামলার ঘটনায় একটি ও বৃহস্পতিবার অস্ত্র আইনে আরেকটি মামলা করা হয়য়।
প্রধান আসামি মো. রাকিবকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের ওপর হামলার প্রধান আসামি রাকিব বৃহস্পতিবার চকরিয়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসি) চন্দন কুমার চক্রবর্তী।
পুলিশের ওপর হামলার ঘটনায় হারবাং পুলিশ ফাঁড়ির এসআই অপু দে বাদী হয়ে এজাহারনামীয় ৩০ জন ও ১৭-১৮ জনকে অজ্ঞাত দেখিয়ে চকরিয়া থানায় একটি মামলা করেন।
এ মামলায় এখন পর্যন্ত রাকিবসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রাকিব বরইতলী ইউনিয়নের পচাদা হাফালিয়াকাটা গ্রামের রশিদ আহমদের ছেলে। অন্ধ আইনে শুধু রাকিবের বিরুদ্ধে মামলা করা হয়।
পুলিশের নিয়মিত টহল দল মঙ্গলবার রাতে বরইতলী-মগনামা সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় এসআইসহ তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে।
এ সময় পুলিশ সদস্যদের অস্ত্রও কেড়ে নেন এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
চকরিয়া থানার এসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, রাকিব তার বাড়িতে রাখা অবৈধ অস্ত্র সরিয়ে নিতে বাড়ি ফেরে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
কক্সবাজার জেলা প্রতিনিধি:(রিয়াদ উদ্দিন)
আরও পড়ুন:

এনএএন টিভি