প্রেমে মজেছেন ছোটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।
তবে এখনই প্রেমিকের নাম জানাতে নারাজ তিনি। শুধু এতটুকু নিশ্চিত করেছেন যে, তার প্রেমিক মিডিয়ার কেউ নন।
সম্প্রতি ঈদ উপলক্ষে একটি টিভি অনুষ্ঠানে অংশ নেন তিশা। সেখানেই উপস্থাপক তার দিকে ছুঁড়ে দেন প্রেম সংক্রান্ত প্রশ্ন।
কিছুটা থতমত খেয়ে তিশা জবাব দিলেন, ‘প্রেম তো করতেই পারি। হ্যাঁ, করছি।’
প্রেমে পরবর্তী অধ্যায় বিয়ে নিয়েও প্রশ্ন করা হয় তিশাকে।
অভিনেত্রী বলেন, ‘সেটা (বিয়ে) আমার মনে হয় আরও কিছু দিন পর।
আমার বাবা চলে গেছেন, এখন নিজেকে গুছিয়ে নেওয়া, পরিবার, কাজগুলোকে গুছিয়ে তোলা, সব কিছুতেই তো সময় লাগে। এজন্য এখনই বিয়ে নিয়ে ভাবছি না।’
তানজিন তিশার বয়স এখন ত্রিশের ঘরে। অভিনয়ের পাশাপাশি সৌন্দর্য দিয়েও মুগ্ধ করেছেন অনুরাগীদের।
শো তে চলতি বছর বিয়ের পিঁড়িতে বসবেন কিনা, এমন প্রশ্নও করা হয়।
তবে প্রশ্নের জবাবে তিশা কিছুটা রহস্য জিইয়ে রেখেই বললেন, ভবিষ্যৎ তো বরাবরই অনিশ্চিত। তাই কখন চার হাত এক হয়, কবুল বলে ফেলেন, তা আগাম বলা মুশকিল।
এর আগে, সংগীত তারকা হাবিব ওয়াহিদের সঙ্গে প্রেম করেছিলেন তিশা।
একটি মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়ে তারা কাছাকাছি আসেন। কিন্তু বেশিদিন টিকেনি সেই প্রেম।
এরপর অভিনেতা আফরান নিশোর সঙ্গেও তিশার প্রেমের গুঞ্জন উঠে। তবে তারা কেউই স্বীকারোক্তি দেননি।
গুঞ্জন ছিলো সংগীতশিল্পী ইমরানের সঙ্গেও! কিন্তু হাবিব ছাড়া বাকি প্রেমের বিষয়গুলো গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান তিনি।
আরও পড়ুন:
- ৫৫০ শিশুর জন্মদাতা জ্যাকব মেইজার
- ঢাকাসহ ১৩ অঞ্চলে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়
- ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু
- এসএসসির প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই
- ইটবোঝাই ট্রলির ওপর থেকে পড়ে তরুণের মৃত্যু
- ছাত্রী হল থেকে পালাতে মেয়েদের পোশাক পড়লো চোর!
- সুশৃঙ্খলভাবে এবারও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে : ঢাবি উপাচার্য
- নিহত শ্যালক-দুলাভাইয়ের লাশ ফেরত পেলো স্বজনরা
- চলন্ত বাইকে বান্ধবীকে কোলে বসিয়ে রোমান্স
- চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে রেকর্ডসংখ্যক সোনার বার বৈধ করে
- প্রখ্যাত ভারতীয় ইতিহাসবিদ রণজিৎ গুহ আর নেই
- টাঙ্গাইলে বিয়ের দাবিতে যুবকের বাড়িতে প্রেমিকা
- পেটে পেঁচিয়ে গাঁজা পাচারকালে তিন নারী আটক
- মস্কোর সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম ক্রমান্বয়ে বেড়েছে

Comments are closed.