এসএসসি ও সমমানের পরীক্ষা আজ থেকে শুরু হলো।
রোববার (৩০ এপ্রিল) সকাল ১০ থেকে শুরু হওয়া এই পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।
এর আগে, পরীক্ষার্থীদেরকে ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়েছে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন।
গতবারের চেয়ে এবার ৫০ হাজার ২৯৫ জন পরীক্ষার্থী বেশি। ৩ হাজার ৮১০টি কেন্দ্রে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
প্রথমদিন এসএসসিতে বাংলা প্রথমপত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজবীদ এবং এসএসসি ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে।
এবারও সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পরীক্ষা হচ্ছে। তবে ১০০ নম্বরেই প্রশ্ন করা হয়েছে।
আর পরীক্ষার সময়ও থাকছে পূর্ণ তিন ঘণ্টা। এ বছর সব বিষয়েই পরীক্ষা নেওয়া হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে,
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে ২৬ এপ্রিল থেকে আগামী ২৩ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।
আগামী ২৩ মে এসএসসি এবং এসএসসি ও দাখিল (ভোকেশনাল) লিখিত পরীক্ষা শেষ হবে। আর দাখিল লিখিত পরীক্ষা শেষ হবে ২৫ মে।
আরও পড়ুন:
- বিয়ের পর এত ঝামেলা আগে বুঝিনি: অপু বিশ্বাস
- ৫৫০ শিশুর জন্মদাতা জ্যাকব মেইজার
- ঢাকাসহ ১৩ অঞ্চলে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়
- ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু
- এসএসসির প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই
- ইটবোঝাই ট্রলির ওপর থেকে পড়ে তরুণের মৃত্যু
- ছাত্রী হল থেকে পালাতে মেয়েদের পোশাক পড়লো চোর!
- সুশৃঙ্খলভাবে এবারও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে : ঢাবি উপাচার্য
- নিহত শ্যালক-দুলাভাইয়ের লাশ ফেরত পেলো স্বজনরা
- চলন্ত বাইকে বান্ধবীকে কোলে বসিয়ে রোমান্স
- চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে রেকর্ডসংখ্যক সোনার বার বৈধ করে
- প্রখ্যাত ভারতীয় ইতিহাসবিদ রণজিৎ গুহ আর নেই
- টাঙ্গাইলে বিয়ের দাবিতে যুবকের বাড়িতে প্রেমিকা
- পেটে পেঁচিয়ে গাঁজা পাচারকালে তিন নারী আটক
- মস্কোর সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম ক্রমান্বয়ে বেড়েছে
