সুশৃঙ্খলভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। প্রশ্নপত্রের গুণগতমান ও পরীক্ষার সার্বিক পরিবেশ নিয়ে শিক্ষার্থীরা সন্তুষ্টি প্রকাশ করেছে।
বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেভাবে সুশৃঙ্খলভাবে পরীক্ষা নিয়েছে এবারও সেভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার অনুষদ ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন ঢাবি উপাচার্য।
ভর্তি জালিয়াত চক্র নিয়ে তিনি বলেন, যেসব প্রতারক চক্র নানাভাবে প্রতারণা ও
জালিয়াতির আশ্রয় নিয়ে প্রশ্নপত্র ফাঁসের মতো অপরাধে জড়িয়ে পড়েন তাদের মূলোৎপাটনের একটা উদ্যোগ আমরা নিয়েছিলাম।
সেই সূত্রে আইনশৃঙ্খলা বাহিনী ও তাদের বিভিন্ন সংস্থার সহায়তায় অনেককেই আইনের আওতায় আনা হয়েছে।
ফলশ্রুতিতে এখন পর্যন্ত একটি আশানুরূপ সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
আশা করছি, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সামনের দিনগুলোতেও ঘটবে না বলেও ঢাবি উপাচার্য উল্লেখ করেন।
আরও পড়ুন:
- চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে রেকর্ডসংখ্যক সোনার বার বৈধ করে
- চলন্ত বাইকে বান্ধবীকে কোলে বসিয়ে রোমান্স
- প্রখ্যাত ভারতীয় ইতিহাসবিদ রণজিৎ গুহ আর নেই
- টাঙ্গাইলে বিয়ের দাবিতে যুবকের বাড়িতে প্রেমিকা
- গাজীপুরে রেল সড়কের পাশে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
- রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ঋণ পরিশোধের জটিলতা কাটছে
- দুই যুগ পর স্ত্রী হত্যায় পলাতক স্বামী গ্রেফতার
- জমজমের পানি বহন করতে এখন থেকে মানতে হবে ৪ শর্ত
- নারায়ণগঞ্জ উত্তর চাষাঢ়ায় নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার
- প্রথম সপ্তাহেই ১৫০ কোটি আয় করল সালমানের ছবি
- মাটি খুঁড়তেই সন্ধান মিললো দুস্প্রাপ্য প্রাচীন বিষ্ণু মূর্তির
- ৩০ ফুট উঁচু থেকে পড়েও উঠে দাঁড়াল শিশুটি!

Comments are closed.