মঞ্চে মাতলামির ঘটনায় ফের সংসার ভাঙবে কি নোবেলের!

বিভিন্ন সময় নানা মন্তব্য ও ঘটনার কারণে সমালোচনায় শীর্ষে থাকা সংগীতশিল্পী নোবেলের বিতর্ক যেনো কিছুতেই পিছু ছাড়ছে না। সম্প্রতি মঞ্চে উঠে মাতলামি করে নতুন সমালোচনার জন্ম দিয়েছে নোবেলের।

সম্প্রতি কুড়িগ্রামে এক অনুষ্ঠানে গান পরিবেশন করতে গিয়ে মাতলামি ও অসংলগ্ন আচরণ করতে দেখা গেছে।

মঞ্চের উপর এমন অসংলগ্ন ও উচ্ছৃঙ্খল আচরণ দেখে ক্ষুব্ধ দর্শক-শ্রোতারা জুতা ও পানির বোতল ছুড়ে মারতে থাকেন তাকে।

পরে আয়োজক কর্তৃপক্ষ ওই মঞ্চ থেকে তাকে সরিয়ে নেন।

এর বেশ কিছু দিন আগেও নেশায় জড়িত থাকার কারণে স্ত্রী সালসাবিল মাহমুদের সঙ্গে দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। এর পর থেকে স্ত্রী সাবিলা শর্ত দেন নেশা না ছাড়লে সংসারে বসবেন না।

 শুধু তাই নয়, এরপর থেকে দুজন একসঙ্গে থাকছেন না ঘটনার পর থেকে। তবে গত মাসে দুবাইয়ে সালসাবিল ও নোবেলকে একসঙ্গে দেখা গেছিল।

তবে এরই মধ্যে আবারও ঘটে গেলো মঞ্চে মাতলামির ঘটনা।  এতে ধারণা করা হচ্ছে, আর তাদের জোড়া লাগার সম্ভাবনা নেয়।

জানা গেছে, ফুলবাড়ি ডিগ্রি কলেজের ৫০ বর্ষপূর্তি উদযাপন করতে গায়ক নোবেলকে আমন্ত্রণ জানানো হয়।

রাত ৯টার দিকে তার গান গাওয়ার কথা থাকলেও তিনি মঞ্চে ওঠেন ১১টা ২০ মিনিটে।

মঞ্চে উঠে নোবেল তার চশমা খুলে পাঞ্জাবির কলারে রেখে নোবেল দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলেন। কথা বলা শেষ হলে আমার চশমাটা কই বলে চিৎকার করেন।

পরে চশমা পেয়ে চোখে পড়ে ‘সে যে আমার জন্মভূমি’ গান পরিবেশন করেন। এ সময় তিনি মাইক্রোফোন স্ট্যান্ড আছড়ে ভেঙে ফেলেন।

স্টেজে দু’পা তুলে প্যারেড করার মতো লাথি মারতে থাকেন। আবার গান করতে করতে একপর্যায়ে বসে পড়েন।

তার এমন আচরণের কারণে ক্ষেপে গিয়ে দর্শকরা জুতা ও পানির বোতলের ঢিল ছুড়ে মারেন নোবেলের দিকে।

পরে স্টেজে থাকা কয়েকজন এবং আয়োজকবৃন্দ নোবেলকে সরিয়ে নিয়ে যায়।

আরও পড়ুন:

এনএএন টিভি