ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

নাটোরের সিংড়ায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় বিপুল হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে সিংড়া উপজেলার নাছিয়ার কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশু বিপুল হোসেন গুরুদাসপুর উপজেলার কাছিকাটা এলাকার মশিন্দা ইউনিয়নের দড়িবামনগাড়া গ্রামের শামীম হোসেনের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে,

শিশু বিপুল তার মায়ের সাথে ঈদ করতে নানা ফয়েজ উদ্দিনের বাড়িতে যায়। পরে শনিবার সকাল শিশু বিপুল পাশেই শিশুদের সঙ্গে খেলতে যায়।

খেলার এক পর্যায়ে ভুলবসত পাশের পাকা রাস্তায় উঠে পরে। এ সময় হঠ্যৎ একটি ব্যাটারি চালিত অটোরিকশা শিশুকে চাপা দিলে মারাত্মক জখম হয়।

পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনোয়ারুজ্জামান বলেন,

এই দুর্ঘটনাটি সিংড়া থানা হওয়ায় গুরুদাসপুর থানায় এ বিষয়ে কোনো মামলা হয়নি।

পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card