ইটবোঝাই ট্রলির ওপর থেকে পড়ে তরুণের মৃত্যু

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ইটবোঝাই ট্রলির খাদে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তিলকপুর-রায়কালী সড়কের কৃষ্ণকোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম মিঠু হোসেন ওরফে দয়াল (২৪)। তিনি আক্কেলপুর উপজেলার তিলকপুর নজর গ্রামের মৃত বাবু হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়,

বড় ভাই মিঠু ও তার ছোট ভাই হাসান শনিবার সকালে তিলকপুরের একটি ইটভাটা থেকে ট্রলিতে ইটবোঝাই করে রাইকালীর দিকে যাচ্ছিলেন।

সকাল সাড়ে ৮টার দিকে ইটবোঝাই ট্রলিটি তিলকপুর-রায়কালী সড়কে কৃষ্ণকোলা গ্রামের রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসার কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

তখন ট্রলির ওপর বসে থাকা মিঠু একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়ে দেন। পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক গনমাধ্যমকে বলেন,

“ইটবোঝাই ট্রলি থেকে পড়ে একজন মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”

আরও পড়ুন:

এনএএন টিভি