মঙ্গলবার ভোরে মোহনগঞ্জ এক্সপ্রেস নামে ট্রেনে দুর্বৃত্তের দেয়া আগুনে প্রাণ হারান খোকন মিয়া।
অনেক খোঁজাখুঁজির পর বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে সাজনা আক্তার খুঁজে পেয়েছেন স্বামীর মরদেহ।
পুড়ে যাওয়া লাশের দাঁত দেখে শনাক্ত করেন তিনি।
মা, ছেলে ও মেয়েকে নিয়ে নারায়ণগঞ্জের কর্মস্থল থেকে বিয়ের অনুষ্ঠানে সুনামগঞ্জ গ্রামের বাড়িতে গিয়েছিলেন গার্মেন্টস কর্মী খোকন।
ছুটি শেষ করে ফিরছিলেন ট্রেনে করে। ট্রেনের বগিতে লাগা আগুনের পর মা ও শিশু সন্তানকে জানালা দিয়ে বের করতে পারলেও নিজে বের হতে পারেননি।
খোকনের বাড়ি সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায়। নারায়ণগঞ্জে বিসিক শিল্পনগরী এলাকায় একটি টেক্সটাইল মিলে চাকরি করতেন খোকন ও তার স্ত্রী সাজনা আক্তার।
মঙ্গলবার ভোরে মোহনগঞ্জ এক্সপ্রেসের বগিতে আগুন ধরিয়ে দেয় হরতালকারীরা। ভোর ৫টা ৪ মিনিটে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর পৌনে ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। পরে একটি বগি থেকে মা-ছেলেসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
তারা হলেন: নাদিরা আক্তার পপি (৩৫) ও তার ছেলে ইয়াসিন (৩), রশিদ ঢালী ও খোকন।
গতকাল (২০ ডিসেম্বর) অবশেষে ঢাকা মেডিকেল থেকে খোকনের লাশ শনাক্ত করলেন তার স্ত্রী।
আরও পড়ুন :
- নির্বাচন কমিশনের আচারন বিধি মেনে নির্বাচন করবো : শামীম ওসমান
- বায়ুদূষণে শীর্ষে উঠে এলো ঢাকা
- গাইবান্ধায় জীনের বাদশা ৬ মাসে হাতিয়ে নিয়েছে ৮ লাখ টাকা
- বিএনপি-জামায়াতের ঠ্যাং ভাঙতে বলায় এমপি বাহাউদ্দীনকে শোকজ
- বঙ্গবন্ধুর স্মৃতি স্মরণে সাইকেল চালিয়ে ভোটের প্রচারণায় তথ্যমন্ত্রী
- নরসিংদীতে মহান বিজয় দিবসে আলোচনা সভা, দোয়া মাহফিল, বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
- আদালতে পুলিশের সামনেই আসামিকে গুলি করে হত্যা!
