নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একেএম শামীম ওসমান বলেছেন, নির্বাচনে এবার খেলা হবে, কিন্তু তা হবে পরিচ্ছন্নভাবে।
মাঠে তো এবার হায়নার দল আসে নাই। নির্বাচন হলো প্রতিযোগীতার জায়গা, এখানে খেলার ছলেই প্রতিদ্বন্দ্বিতা হবে। তাও আবার হবে রেফারির নির্দেশ মোতাবেক।
নির্বাচনের রেফারী হলো নির্বাচন কমিশন। নির্বাচনী আচরণবিধি মেনেই আমরা নির্বাচন করবো।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার নাসিক ৬নং ওয়ার্ডে কাউন্সিলরের কার্যালয়ের সামনে ২০ ডিসেম্বর সাংবাদিকদের প্রশ্নে জবাবে শামীম ওসমান এসব কথা বলেন।
তিনি এর আগে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ৬নং ওয়ার্ডে গণসংযোগ করার জন্যে যান।তিনি পরে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
শামীম ওসমান এ সময় বলেন,
রাজনীতি হলো আমার কাছে এবাদত। কিন্তু ওরা ট্রেনে আগুন জ্বালিয়ে, বাসে আগুন জ্বালিয়ে দেশজুড়ে সন্ত্রাসবাদ চালিয়ে যাচ্ছে। আমি নির্বাচন কমিশনকে ও আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করবো, আপনারা এব্যাপারে ব্যবস্থা নেন।
জনগণ হলো রাষ্ট্রের মালিক। জনগণ যদি আওয়ামী লীগকে এব্যাপারে ব্যবস্থা নিতে বলে তবে এর পরিণতি ভয়াবহ হবে।
শামীম ওসমান বলেন, আমাকে মারার চেষ্টা চলছেই। তাদের উদ্দেশ্যে আমি বলবো, আমাকে মারতে হলে শুধু আমাকেই মাইরেন।
আমার সহযোগী যারা আছেন তাদের কিছু কইরেন না। আবার,
নেত্রীর উপর হামলার চেষ্টায় আপনারা কিছু করতে পারবেন না।
কারণ তার উপর আছে আ্ল্লাহর খাস রহমত। যত চেষ্টাই করেন না কেন তাকে দমিয়ে রাখতে পারবে না।
আরও পড়ুন :
- গাইবান্ধায় জীনের বাদশা ৬ মাসে হাতিয়ে নিয়েছে ৮ লাখ টাকা
- বিএনপি-জামায়াতের ঠ্যাং ভাঙতে বলায় এমপি বাহাউদ্দীনকে শোকজ
- জনগণ ভোট দিয়ে নির্বাচন বর্জনকারীদের মূখে কালিমা লেপন করবে : তথ্যমন্ত্রী
- ট্রেনে আগুন : সন্তানকে বুকে জড়িয়েই পুড়ে মারা যান পপি
- বঙ্গবন্ধুর স্মৃতি স্মরণে সাইকেল চালিয়ে ভোটের প্রচারণায় তথ্যমন্ত্রী
- রেললাইনে দাঁড়িয়ে তরুণ–তরুণীর বাকবিতণ্ডা, ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু
- নরসিংদীর ইমপালস প্রেসক্রিপশন পয়েন্ট এর বনভোজন অনুষ্ঠিত
- খাগড়াছড়িতে অপহৃত ৩ ইউপিডিএফ সদস্যকে উদ্বার করেছেন নিরাপত্তা বাহিনী সদস্যরা
- আজমেরি ওসমানের নেতৃত্বে বিজয় দিবস উপলক্ষে বিশাল বিজয় মিছিল
- বিএনপি আন্ডারগ্রাউন্ড সংগঠনে রূপান্তরিত হয়েছে : তথ্যমন্ত্রী
- শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মতবিনিময় পদক প্রাপ্ত, শহীদ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার প্রস্তুতি সভা
- গাইবান্ধায় ৩ আসনের প্রার্থীর প্রতীক বরাদ্দ
