ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৪০ জন ভর্তি

ডেঙ্গি আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসময়ে ডেঙ্গিতে কারো মৃত্যু হয়নি। চলতি বছর ডেঙ্গি আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১৪৮ জন ডেঙ্গি রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১২২ জন এবং অন্যান্য বিভাগে ২৬ জন ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গি আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ হাজার ৪৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৯৩০ জন এবং ঢাকার বাইরে ৫৫৭ জন।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card