যুবকের প্যান্টের পকেট থেকে দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার

ভোলায় মো. সোহেল (৩৫) নামে এক যুবকের প্যান্টের পকেট থেকে দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ মে) বেলা ১২টার দিকে উপজেলার তালতলি লঞ্চঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সোহেল বরিশাল জেলার বাবুগঞ্জ থানার চাঁদ পাশা গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. গোলাম মোস্তফা যুবকের প্যান্টের পকেট থেকে দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার করার তথ্য নিশ্চিত করে বলেন ,

‘গ্রেফতার সোহেলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সে চট্টগ্রাম-ভোলা পথে মাদক সরবরাহ করতো।’

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card