দুর্নীতি করে পার পাওয়া যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্নীতি দমন কমিশনার (অনুসন্ধান) মোছা: আছিয়া খাতুন।
তিনি বলেন,
আপনারা অবৈধ আয় করে স্ত্রী ও স্বজনদের নামে দিয়ে থাকেন। কিন্তু দুদক অত্যান্ত সজাগ। এভাবে পার পাওয়া যাবে না।
রবিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় সরকারি দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে আছিয়া খাতুন বলেন, জনগণকে হাসিমুখে সেবা দিতে হবে।
সেবা নিতে গিয়ে মানুষ যেন হয়রানির স্বীকার না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে । বিদ্যালয়গুলোতে সততা স্টোর বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় পরিচালক মনজুর মোর্শেদ, পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
আরও পড়ুন :
- ডেঙ্গুতে আরও ১৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬০৮
- আখাউড়ায় খাবারের সাথে ইঁদুর পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা
- প্রধানমন্ত্রীর প্রাণনাশের উদ্দেশ্যে গাড়িবহরে হামলাকারী গ্রেফতার
- দেশ গোল্লায় গেলেও সরকারের কিছু আসে যায় না : জোনায়েদ সাকি
- দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের টাইগাররা
- ড. ইউনূসকে নিয়ে খোলা চিঠির প্রতিবাদে বিশিষ্টজনসহ ৫০ সম্পাদকের বিবৃতি
- তিন দফা দাবিতে জ্বালানি তেল ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছেন
- খোলা আকাশের নিচে প্রতিবন্ধী ছেলে নাতী ও স্বামীকে নিয়ে বৃদ্ধ আছিয়ার বসবাস
- নাটোরে আওয়ামী লীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

Comments are closed.