দেড় কোটি টাকার হেরোইনসহ নারী গ্রেফতার

দেড় কোটি টাকা মূল্যের হেরোইন ও বিপুল পরিমাণ ইয়াবাসহ মালা আক্তার (৩৮) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহানগরের বিলাসপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মেট্রোপলিটন সদর দপ্তরে উপপুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার মালা নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানা এলাকার শফিক মিয়ার স্ত্রী। তার বিরুদ্ধে হত্যাসহ দেশের বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে।

শামসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন পূর্ব বিলাশপুর এলাকায় জনৈক আকবরের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে একটি খাটের নিচ থেকে এক কেজি ২৫০ গ্রাম হেরোইন এবং ৬৬০০ পিস ইয়াবাসহ মালাকে গ্রেফতার করা হয়।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা বলেন, প্রাথমিক পর্যায়ে হত্যাকাণ্ডের কোনো সূত্র জানা যায়নি। খুনের কারণ জানার চেষ্টা চলছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

 

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card