দেবরের কুড়ালের আঘাতে ভাবির মৃত্যু

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় দেবরের কুড়ালের কোপে রহিমা খাতুন (৫৫) নামে এক গৃহবধূ ভাবির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক দেবর আজাহারুল ইসলামকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

১২ আগস্ট, সোমবার দুপুরে উপজেলার জুগলী ইউনিয়নের ঘোষবেড় গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত রহিমা খাতুন (৫৫) ওই এলাকার জামাল উদ্দিনের স্ত্রী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জামালের ছোট ভাই আজহারুল ইসলামকে আটক করেছে পুলিশ। গতকাল রাত ৯টার দি‌কে প্রথম আলো‌কে বিষয়‌টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক।

থানা–পু‌লিশ ও কয়েকজন স্থানীয় বাসিন্দা সূ‌ত্রে জানা গেছে, সম্প্রতি জামাল উদ্দিনের পরিবারের সঙ্গে তাঁর ছোট ভাই আজহারুলের পরিবারের মধ্যে বিদ্যুৎ ও ডিশ সংযোগ নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এ নি‌য়ে গতকাল বিকেলে রহিমার সঙ্গে আজহারুলের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে আজহারুল কুড়াল দিয়ে কুপিয়ে রহিমার ( ভাবির ) হাত ভেঙে দেন। পরে মাথায় কোপ দি‌লে ঘটনাস্থলেই রক্তক্ষরণে রহিমার মৃত্যু হয়। এ সময় কয়েকজন আজাহারুলকে আটক ক‌রেন। পরে ঘটনাস্থল থেকে তাঁকে আটক ক‌রে থানায় নি‌য়ে যায় পুলিশ।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (হালুয়াঘাট-ধোবাউড়া সার্কেল) সাগর সরকার ও হালুয়াঘাট থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক।

এ ব‌্যাপা‌রে ওসি মোহাম্মদ মাহবুবুল হক প্রথম আলো‌কে ব‌লেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চল‌ছে।

আরও পড়ুন : লুট করা অস্ত্র দিয়ে টিকটক করতে গিয়ে গুলিতে প্রাণ গেল তরুণের

এনএএন টিভি