ভোলার দৌলতখানের মেঘনায় তের অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত বাইশ দিন ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়। মেঘনা তীর সংলগ্ন এলাকা পাতার খালের মাছ ঘাটে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রাণী কৈরী। সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিলীপ কুমার দেব। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও সামদ্রিক মৎস্য জরিপ ব্যবস্থাপনা ইউনিট, আগ্রাবাদ, মৎস্য অধিদপ্তর, চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগের সিনিয়র সহকারী পরিচালক আনিছুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব, দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন দৌলতখান মৎস্য অধিদপ্তরের সিনিয়র অফিসার মাহফুজুর রহমান।

One Reply to “দৌলতখানের মা ইলিশ সংরক্ষণে সচেতনতা সভা”
Comments are closed.