নাটোরের লালপুরের ধর্ষণ চেষ্টা মামলায় আঃ রহমান এবং হাসমত আলী নামের দুইজনকে ২৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৪০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন।
মামলার সূত্রে জানা যায় ২০০৭ সালে ১৬ নভেম্বর লালপুর উপজেলার সাদীপুর এলাকার মামলার ভুক্তভোগী তার বাড়ির পাশে মাঠে ছাগল চড়াতে যান।
এ সময় একই এলাকার রহমান এবং হাসমত তাকে একা পেয়ে মুখ চেপে ধরে আখ ক্ষেতের ভিতরে নিয়ে যায়।
সেখানে মুখে কাপড় ঢুকিয়ে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে।
এর মধ্যেই ভুক্তভোগী মুখের কাপড় সরিয়ে চিৎকার দিলে লোকজন ছুটে আসে তাকে উদ্ধার করতে।
এ সময় দুই আসামি হাসমত এবং রহমান সেখান থেকে পালিয়ে যায়।
পরে ভিকটিম এলাকার ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ দিলে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন চেয়ারম্যান।
কিন্তু আসামিরা তাতে সায় না দেওয়ায় ভিকটিম পরবর্তীতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দেন।
দীর্ঘ ষোল বছর পর আদালত তাদের অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
আরও পড়ুন :
