ভারতীয় স্বামীর কাছে স্ত্রীর অধিকার চাইছেন বাংলাদেশের সোনিয়া!

সম্প্রতি বাংলাদেশের এক নাগরিক দাবি করছেন ভারতের নয়ডা অঞ্চলের ভারতীয় এক ব্যক্তি তাকে বিয়ে করেছেন। বর্তমানে তিনি ওই স্বামীর খোঁজে তার এক বছরের ছেলেকে নিয়ে ভারতে চলে এসেছেন।’

সোনিয়া আক্তার নামের বাংলাদেশের এক নারীর এমন দাবি উঠে এসেছে স্থানীয় গণমাধ্যমগুলোর এক প্রতিবেদনে।

এদিকে, এ প্রসঙ্গে নয়ডার পুলিশ জানিয়েছে,

‘ভুক্তভোগী সেই নারী নয়ডার সুরাজপুরের সৌরভকান্ত তিওয়ারি নামের এক ব্যক্তিকে তার স্বামী হিসেবে চিহ্নিত করেছেন।’

‘এ বাংলাদেশি নারী জানিয়েছেন, যখন ওই ভারতীয় ব্যক্তি ঢাকায় চাকরি করতেন, তখন তিনি তাকে বিয়ে করেন।’

‘সোনিয়া আক্তার নামের এ নারী সৌরভকান্ত তিওয়ারির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে। এরপর ওই ব্যক্তি সোনিয়াকে ছেড়ে ভারতে ফিরে যান।’

‘২০২১ সালে বিয়ে করার আগে সৌরভকান্ত ধর্ম পরিবর্তন করেছিলেন বলেও দাবি করেছেন সোনিয়া।’

এ প্রসঙ্গে সোনিয়া বলেন,

‘ভারতে এসে তিনি জানতে পেরেছেন যে তার স্বামী আগে থেকেই বিবাহিত। তার দুই সন্তানও রয়েছে। ‘এখন আর সোনিয়াকে ঘরে তুলতে চাইছেন না ওই ব্যক্তি। এই অভিযোগ নিয়ে নয়ডা অঞ্চলের পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই বাংলাদেশি নারী।

সোনিয়ার অভিযোগ,

‘তিনি যখন অন্তঃসত্ত্বা, সেই সময় বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন সৌরভকান্ত।’

‘তিনি কথা দিয়ে এসেছিলেন, ভারতে কাজ শেষ করে আবার ফিরবেন বাংলাদেশে। কিন্তু সৌরভকান্তর জন্য অপেক্ষা করে কোনো লাভ হয়নি।’

বিষয়টি খতিয়ে দেখছে নয়ডা পুলিশ কমিশনারেটের নারী সেল।

সোনিয়া ও সৌরভকান্ত তিওয়ারির মধ্য কথোপকথনের চেষ্টা করছে পুলিশ, তবে এখনও পর্যন্ত তা সম্ভব হয়নি।

তবে সোনিয়া নিজের অবস্থানে অনড় রয়েছেন। তার দাবি, স্বামীকে সঙ্গে নিয়েই তিনি বাংলাদেশে ফিরবেন। ফলে জটিলতা বেড়েছে আরও।

এনএএন টিভি