নরসিংদী-৫ আসন রায়পুরা নির্বাচনী এলাকার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রায়পুরা উপজেলা উন্নয়ন কমিটির আহবায়ক জননেতা সালাহ উদ্দিন আহমেদ বাচ্চুর সমর্থন আদায়ের লক্ষ্যে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সাথে নিয়ে ব্যাপক গণসংযোগ শেষে মত বিনিময় সভা করা হয়।
এ সময় স্থানীয় আওয়ামী লীগের সুবিধাবঞ্চিত নেতা-কর্মীরা জননেতা সালাহ উদ্দিন আহমেদ বাচ্চুকে সাদরে বরণ করে সম্মানিত করেন।
বুধবার (২৩ আগস্ট) বিকালে নরসিংদীর রায়পুরা হাইরমারা মনিপুরা ঘাটে মতবিনিময় সভায় হাবিবুর রহমান হবি মেম্বার এর সভাপতিত্বে ও
জেলা কৃষক লীগের সমবায় বিষয়ক সম্পাদক সিদ্দিক মিয়ার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক,
রায়পুরা উপজেলা আওয়ামী লীগের বিগত দিনে সকল নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক,

নরসিংদী-৫আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী রায়পুরা উপজেলা উন্নয়ন কমিটির আহবায়ক জননেতা সালাহ উদ্দিন আহমেদ বাচ্চু।
এ সময় তিনি আরও বলেন,
জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রায়পুরা সহ সারাদেশে ব্যাপক উন্নয়ন মুলক কাজ হয়েছে।
আওয়ামী লীগ সরকারের উন্নয়ন মুলক কর্মকান্ড অব্যাহত রাখতে আবার নৌকা মার্কা বিজয় করতে হবে।
বিগত দিনে স্থানীয় নির্বাচনে দলীয় মনোনয়ন ও পদ-পদবী বানিজ্য ব্যাপক দূর্নীতি অনিয়ম সহ বিভিন্ন অপর্কম হয়েছে।
আগামী দিনে দূর্নীতি বাজদের বিরোদ্ধে ঐক্যবন্ধভাবে প্রতিরোধ গড়ে তুল হবে।
আমাদের অনেক দলীয় অনেক নেতাকর্মী সংগঠন করতে গিয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে
তারা দলীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছে তাদের জন্য এ সরকার প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করেন জোর দাবী করছি।
আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরোধ নিরশন করে, দলের সকল দ্বন্ধ দূর করে
আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে আমাকে দলীয় মনোনয়ন দিলে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে পারবেন বলে আশা তরছেন তিনি।
উক্ত মত বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, আমিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সভাপতি নজরুল ইসলাম, আদিয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক রফিকুল ইসলাম,
আদিয়াবাদ ইউনিয়ন যুবলীগ সভাপতি মো: রায়হান সরকার, জেলার সাবেক ছাত্রলীগ নেতা মো: মনির হোসেন, চরসুবুদ্ধি ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো: মদন মিয়া,
ডৌকারচর ইউনিয়ন যুবলীগ সভাপতি মাসুদ মেম্বার, হাইরমারা ইউনিয়ন যুবলীগ নেতা রাশেল, হাইরমারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলম মিয়া,
জেলা ওলামা লীগ সাবেক সভাপতি মো: নাসির উদ্দিন,বাশঁগাড়ী ইউনিয়ন পরিষদ সদস্য জামাল মেম্বার ও সদস্য মো: মেন্টু মেম্বারসহ উপজেলা ও
বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগী সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের সুবিধা বঞ্চিত ও পদ বঞ্চিত নেতারা তাদের বক্তব্যে বলেন,
জননেতা সালাহ উদ্দিন আহমেদ বাচ্চু অনেক প্রবীন নেতা সাংগঠনিক ভাবে সম্মানজনক কোন পদ-পদবী পাইনি।
৪৫ বছর যাবৎ সংগঠন পরিচালনা করে আসছে, একটি চক্র তাকে পথ থেকে হটিয়ে দিতে দুই ভাইয়ের মধ্যে মত বিরোধ সৃষ্টি করে চক্রটি পায়দা হাসিল করেন।
রায়পুরা উপজেলা আওয়ামী লীগের অনেক মনোনয়ন প্রত্যাশী,আওয়ামী লীগের দলীয় কোন্দল চরম আকার ধারন করেছে,
সালাহ উদ্দিন আহমেদ বাচ্চু মনোনয়ন পেলে কোন্দল মিটিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করা সম্ভব হবে।
রাজিউদ্দিন আহমেদ রাজুকে এমপি নির্বাচিত করতে সালাহ উদ্দিন আহমেদ বাচ্চুর অর্থ, শ্রম, মেধা ব্যায় করে ছিলেন এখন তাকে মনোনয়ন দেওয়া দরকার,
যোগ্য ত্যাগী পরিক্ষিত নেতা হিসেবে তিনি মনোনয়ন পেলে বিপুল ভোটে নির্বাচিত হতে পারবে।
বশির আহম্মেদ মোল্লা, নরসিংদী
