নরসিংদীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদের করনীয় শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা গতকাল নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস নরসিংদী আয়োজিত এ আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন

নরসিংদী জেলা প্রশাসক এর প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুশফিকুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী জেলা তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) আফসানা আখতার।

বক্তব্য রাখেন নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এএনএম মিজানুর রহমান,

নরসিংদী পুলিশ সুপারের,প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ লাইন) তোয়াহা ইয়াছিন হোসেন, নরসিংদী প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় এ বিষয়ের উপর মাল্টিপ্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন দিক অত্যান্ত সুন্দরভাবে উপস্থাপনা করেন

নরসিংদী জেলা প্রশাসনের সহকারি কমিশনার শিহাব সারার অভীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সকল জেলা পর্যায়ের কর্মকর্তাগণ।

Share this news as a Photo Card