নাটোরে ভুয়া পুলিশ আটক

নাটোরের বড়াইগ্রাম থেকে আলাউদ্দিন সুমন (৩৭) নামে পুলিশের এক ভুয়া এএসআইকে আটক করেছে বড়াইগ্রাম থানা পুলিশ।

পুলিশ জানায়, আলাউদ্দিন সুমন নামে ওই ব্যক্তি বুধবার দুপুরে বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কামারদহ গ্রামে যায়। সেখানে নিজেকে পুলিশের এএসআই পরিচয় দিয়ে একটি ভুয়া পরিচয়পত্র দেখায়। পরে সেখানকার স্থানীয় যুবক কাউছার আহমেদকে রেলওয়ের টিসি পদে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা দাবি করে। তার কথা-বার্তায় এলাকাবাসীর সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে আটক করে। আটক সুমন ফেনীর দক্ষিণ মহাদেবপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে বলে জানান বড়াইগ্রাম থানার ওসি শফিউল আযম।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card