রসুনের যত গুণ

রান্নাঘরে সদা উপস্থিতি রসুনের। মসলা ছাড়াও আচার ও মুখরোচক আবার তৈরিতে এর জুড়ি নেই। এই রসুনের গুণাগুণ এতটাই চমকপ্রদ যে, বিশ্বজুড়ে ১৯ এপ্রিল গার্লিক ডে পালন করা হয়। ইউরোপে প্রচলিত মিথ অনুযায়ী হোয়াইট ম্যাজিকের মূল মাধ্যমই হচ্ছে রসুন। তাদের বিশ্বাস, রসুন বা রসুনের মালা দিয়ে ভ্যাম্পায়ার মোকাবিলা করা যায়। প্রথম বিশ্বযুদ্ধে আহত সেনাদের গ্যাংগ্রিনের চিকিৎসায় সালফারের অভাব হলে রসুন ব্যবহার করা হতো। ভেষজ গুণাবলিসমৃদ্ধ রসুনের বিভিন্ন ব্যবহার আছে।

  • রসুন বিশ্বে বাণিজ্যিক ভেষজ হিসেবে সফলতম। এটি রক্তে কোলেস্টরলের কমায়। হজমে সহায়তা করে ও কৃমিনাশকের কাজ করে। সর্দি-কাশিতেও রসুনের পথ্য দারুন কার্যকার।
  •  উচ্চরক্তচাপ কমাতে ও হাড়ের রোগেও সহায়ক এটি।
  • কাঁচা রসুন ওজন কমাতে সহায়তা করে। প্রতিদিন খালি পেটে দু-তিন কোয়া রসুন খেলে বাড়তি মেদ ঝরে যায়।
  •  রসুনে আছে সালফার, যা চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে সহায়তা করে।
  •  রসুন, কাঁচা হলুদ ও মধুর সঙ্গে মিশিয়ে ব্রণের দাগের ওপর ব্যবহার করলে দাগ হালকা হয়ে যায়।
  •  কর্পূরের সঙ্গে পোড়া রসুন মেশালে মশা, মাছি, পোকামাকড়ের হাত থেকে রেহাই পাওয়া যায়।
  •  রসুন পিষে পানির সঙ্গে মিশিয়ে ঘর মুছলেও পোকামাকড়ের হাত থেকে রেহাই পাওয়া যায়।
  •  রসুনে ১৭ মাত্রার অ্যামিনো এসিড রয়েছে। এই অ্যামিনো এসিড শরীরের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গগুলোকে কাজ করতে সাহায্য করে।

এনএএন টিভি