নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নানাবাড়ি বেড়াতে এসে সিধু বিশ্বাস (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার ধারাবাশাইল গ্রামে এ ঘটনা ঘটে।

সিধু বিশ্বাস বরিশাল জেলার গৌরনদী উপজেলার রমজানপুর গ্রামের সুজন বিশ্বাসের ছেলে।

কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সিধু বিশ্বাস কোটালীপাড়া উপজেলার ধারাবাশাইল গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসেছিল। দুপুরের দিকে সিধুর নানি কনিকা বাড়ৈ তাকে নিয়ে বাড়ির পাশের পুকুরের ওপর পোলট্রি ফার্মে কাজ করতে যায়। সিধু পোলট্রি ফার্মের পাশে খেলা করতে করতে নানির অজান্তে পুকুরে পড়ে যায়। এরপর নানি কনিকা তার নাতি সিধুকে না পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয়।

পরিববারের লোকজন খোঁজাখুঁজি করে পুকুর থেকে সিধুকে উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এনএএন টিভি