নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রতিবন্ধী তরুণীকে জোরপূর্বক ধর্ষণের মামলায় অভিযুক্ত আসামি হাবিবুর রহমান হাবুকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।
মঙ্গলবার (১১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন।
এর আগে, রাতে ঝিনাইদহের সদর থানাধীন গোয়ালপাড়া এলাকা থেকে র্যাব-১১ ও র্যাব-৬-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি হাবিবুর রহমান হাবু (৪২) নারায়ণগঞ্জের সোঁনারগাওয়ের জামপুর এলাকার আতশ আলীর ছেলে।
