জাবি শিক্ষার্থীকে নিজ বাসায় ধর্ষণ চেষ্টা, আটক ২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন ইসলামনগর এলাকার একটি বাসায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠেছে।

এ ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (১৪ মে) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন— মো. রাকিব হোসেনর (২৮) ও মেজবাহ উদ্দিন আহমেদ (২৮)।

রাকিবের বাড়ি ঢাকায়। তার বাবার নাম মো. শাজাহান মিয়া। মেজবাহ উদ্দিনের তার বাড়ি ঝালকাঠি জেলায়। তার বাবার নাম মো. মোফাজ্জেল হোসেন খান।

ঘটনার সূত্রপাত প্রসঙ্গে জানা যায়,

‘অভিযুক্ত রাকিব ও মেজবাহ ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৪২ ব্যাচের শিক্ষার্থী মিশুর অতিথি। মিশুর মাধ্যমে অভিযুক্তরা ভুক্তভোগীর সঙ্গে পরিচিত হয়।

পরে রোববার (১৪ মে) রাতে মিশু সহ অভিযুক্তরা ভুক্তভোগীর বাড়িতে অবস্থান করে। ওই দিন মিশু ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করে।

সেই সময় অভিযুক্তরা ভুক্তভোগীর বাসায় অবস্থান করছিল।  ভুক্তভোগী শিক্ষার্থী শারীরিক অসুস্থতার কারণে ঘুমিয়ে পড়লে অভিযুক্তরা সেই সুযোগে ধর্ষণ চেষ্টা করে। প্রাথমিকভাবে অভিযুক্তরা ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করেছে।’

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন,

‘অভিযুক্তরা আমার ক্যাম্পাসের বড় ভাইয়ের বন্ধু। তার মাধ্যমে আমার তাদের সাথে পরিচয় হয়।

তাদের সাথে বেশ কিছুদিন ধরে ক্যাম্পাসে ঘোরাফেরা ও আলাপচারিতার মাধ্যমে ভালো সম্পর্ক তৈরি হয়েছে। গত শুক্রবার তারা মিশু ভাইসহ আমার বাড়িতে থাকে।

রোববার মিশু ভাই ক্যাম্পাসে ছিল না। তারা রান্না করে আমার সঙ্গে খেতে চেয়েছিল দেখে তাদেরকে আমার বাড়িতে নিয়ে আসি।

রান্নার অর্ধেক সময় আমি অসুস্থতার কারণে রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে পড়ি। আমার ঘুম ভাঙার পর দেখি একজন (রাকিব) আমার শরীরের ওপর আপত্তিকর অবস্থায় আছে।

আমি পরে সেখান থেকে উঠে গিয়ে পাশের ঘরে গিয়ে দেখি অন্যজন (মেজবাহ) খুবই চিন্তিত অবস্থায় বসে আছে।

আমি তাদের দুজনকে আমার বাসা থেকে বের করে দিয়ে গেটের সামনে আটকে রাখি এবং আমার বন্ধুদের ফোন দেই। তারা তাদের (অভিযুক্তদের) ধরে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে  আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা খন্দকার বলেন,

‘ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ৩৫৪ ধারায় মামলা করা হবে। পরবর্তীতে অভিযোগ প্রমাণের ভিত্তিতে আদালত অভিযুক্তদের শাস্তি প্রদান করবে।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবাল বলেন,

‘ঘটনার খবর শুনতে পেয়ে আমি ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হই।

পরে অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেই। পুলিশ অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নিবে।’

এনএএন টিভি