নির্বাহী কর্মকর্তা শেখ মো: রাসেল এর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো: রাসেল এর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে রবিবার দুপুরে তালার ডাকবাংলোর সামনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন- তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জামায়াত নেতা ও ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, তালা ইমাম পরিষদের নেতা মাওলানা তাওহিদুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো: রাসেল যোগদানের পর থেকে এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছেন। এ উপজেলাকে সুন্দরভাবে গড়ার জন্য দিন-রাত পরিশ্রম করছেন। কতিপয় আওয়ামী লীগের দোসররা তাহার নামে মিথ্যা তথ্য সরবরাহের মাধ্যমে সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এনএএন টিভি / আব্দুর রশিদ