নীলফামারীতে খরখড়িয়া নদী থেকে নারীর লাশ উদ্ধার

নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের ৯নং ওয়ার্ড দিগলটাঙ্গী এলাকার খরখড়িয়া নদী থেকে শ্রী সৌদা বালা (৬৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মানসিক ভারসাম্যহীন ও মৃগী রোগী ছিলেন। স্বামীর নাম বেনাই রায়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে নীলফামারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, সৌদা বালা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং মৃগী রোগের কারণে সঠিকভাবে চলাফেরা করতে পারতেন না। নদীর পশ্চিমে ছিল তার বাবার বাড়ি এবং পূর্ব পাশে মেয়ের বাড়ি। এ কারণে পরিবার ও এলাকাবাসী জানতেন তিনি নিরাপদেই রয়েছেন। তবে তারা ধারণা করছেন, গোসল করতে গিয়ে হঠাৎ মৃগীরোগে আক্রান্ত হয়ে নদীতে পড়ে তার মৃত্যু হয়েছে।

পুলিশ লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

ওমর ফারুক /  এনএএন টিভি