নোয়াখালীতে সেনবাগে প্রাত ব্রমন করার সময় ট্রাকচাপায় মো. শাহাদাত হোসেন ওরফে সাধন (৩৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে ফেনী-নোয়াখালীতে আঞ্চলিক মহাসড়কের দরগাবাড়ি পোল এলাকার জেবিএম ব্রিকফিল্ডের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. শাহাদাত হোসেন সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামের আবদুস সাত্তারের ছেলে। তিনি এলাকায় শাহাদাত স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফজর নামাজ শেষে প্রাত ভ্রমনে বের হন সাধন।
জেবিএম ব্রিকফিল্ডের সামনে মহাসড়ক পার হওয়ার সময় ফেনী অভিমুখী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন তার রক্তাক্ত মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
সেনবাগ থানার এসআই মো. সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
এটা হাইওয়ে পুলিশের বিষয় তারা দেখবে। তাছাড়া এ ঘটনায় সেনবাগ থানায় কেউ কোনো অভিযোগ করেনি।
আরও পড়ুন :
- জনগণের ভোটেই বারবার নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ: প্রধানমন্ত্রী
- খালেদা জিয়ার ১১ মামলার শুনানি আগামী বছর ১৪ জানুয়ারি
- নারায়ণগঞ্জে ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং ১ টি কাভার্ডভ্যান জব্দ
- নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা পিকআপ চালকের মৃত্যু, মালিক আহত
- সাবেক আইনমন্ত্রী শাহজাহান ওমর ৪ দিনের রিমান্ডে
- টানা নয়বার ‘জাতীয় রপ্তানি ট্রফি’ অর্জন করল সার্ভিস ইঞ্জিন লিমিটেড
- রাজধানীর মেরাদীয়ায় আগুন দেয়া বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, দগ্ধ ১
