পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশতাধিক দোকান ও বসতঘর পুড়ে গেছে। বুধবার (৩ মে) সন্ধ্যায় পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের পুরান বাজারে এ ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিসের সাতটি টিম প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মীসহ অন্তত ছয় জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আহতরা হলেন- ফায়ার সার্ভিসের কর্মী রাসেদ খান, শাহাদত হোসেন, পুলিশ সদস্য গোলাম মস্তফা, স্থানীয় বাসিন্দা জিহাদ, মাশরাফি ও আব্দুল্লাহ।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, অগ্রণী ব্যাংক সংলগ্ন হারুন মুন্সীর তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত।
মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে অগ্রণী ব্যাংকের পুরান বাজার শাখার আংশিক, একটি ৫ তলা ও একটি ৩ তলা ভবনের আংশিক এবং অর্ধশতাধিক দোকান ও বসত ঘর পুড়ে যায়।
এতে প্রায় শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, পানি সঙ্কটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। কীভাবে আগুন লেগেছে, সেটা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ফারুক হোসাইন জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে আমাদের দুইটি টিম ঘটনাস্থলে যায়।
আমরা যেটা জানতে পেরেছি, তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পানি সঙ্কটের কারণে আগুন নেভাতে আমাদের বেগ পেতে হয়েছে।
পরে আমাদের সাতটি টিম নদী থেকে পানি এনে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।
তিনি আরও জানান, কীভাগে আগুন লেগেছে সেটা এখনো বলা যাচ্ছে না। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে।
আরও পড়ুন:
- নারায়ণগঞ্জে হাত-পায়ের রগ কেটে নারীকে হত্যা
- গত বছরে বিমানযাত্রীরা দেশে এনেছেন ৪৬ লাখ ভরি স্বর্ণ
- ক্রীড়া লেখক সমিতির সদস্যপদ থেকে বহিষ্কৃত সালাউদ্দিন
- নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল পাকিস্তান
- ধর্ষণের পর কিশোরীকে পতিতালয়ে বিক্রি করেন লতিব
- নেত্রকোনার প্রেমে সাড়া না দেয়ায় স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা
- তথ্য মন্ত্রী মানবতায় অনুপ্রাণিত হয়ে মিরপুর বৃদ্ধ-বৃদ্ধাদের আশ্রয় কেন্দ্রে এন এ এন টিভির ব্যবস্থাপানা পরিচালক

Comments are closed.