পড়ে থাকা কাঁথা দেখে সেপটিক ট্যাংক থেকে মিলল আব্দুল্লাহ মিয়া (৮ মাস) নামের এক নিখোঁজ শিশুর লাশ, উদ্ধার করেছে পুলিশ।
গাইবান্ধা সদর উপজেলায় স্থানীয় একটি সেপটিক ট্যাংক থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। ট্যাংকের পাশে পড়ে থাকা কাঁথা দেখে লাশটি উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর (নন্দীর ভিটা) গ্রামের মোস্তাফা মিয়ার সেপটিক ট্যাংক থেকে আব্দুল্লাহ মিয়ার লাশ উদ্ধার করা হয়।
শিশু আব্দুল্লাহ মিয়া ওই গ্রামের মাহাবুর রহমান ও জোসনা বেগম দম্পতির ছেলে।
স্বজনরা জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ করে আব্দুল্লাহ মিয়া নিখোঁজ হয়।
এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ওই ট্যাংকের পাশে একটি কাঁথা পড়ে থাকতে দেখা যায়।
এতে সন্দেহ হলে ট্যাংকের ভেতর তল্লাশি করে আব্দুল্লাহ মিয়ার লাশ পাওয়া যায় এবং তা উদ্ধার করে পুলিশে খবর দেওয়া হয়।
লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মিজানুর রহমান বলেন, শিশুটি আমার আত্মীয়।
নিখোঁজের পর আমিসহ প্রায় সহস্রাধিক মানুষ খোঁজাখুঁজি করেছি। পরে মঙ্গলবার সকালে বাড়ির পাশের সেপটিক ট্যাংকে আব্দুল্লাহ মিয়ার লাশ পাওয়া গেছে।
এ ব্যাপারে সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে স্বজনদের বাড়ি থেকে আব্দুল্লাহ মিয়া নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
আরো পড়ুন:
- সরকারি কর্মচারীদের গ্রেডভিত্তিক পরিচিতি স্পষ্ট করলো জনপ্রশাসন মন্ত্রণালয়
- কারাগারে ভার্চুয়াল কোর্ট স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- দুবাইয়ে যাওয়ার তিন দিন আগে সড়কে প্রাণ গেল ট্রলি চালকের
- তীব্র তাপদাহের পর কালবৈশাখী ঝড়-শিলাবৃষ্টির সম্ভাবনা
