পশ্চিম মাসদাইরের রাস্তা যেন মৃত্যু কূপ

পশ্চিম মাসদাইর পাকাপুল হতে সোহরাব মেম্বারের বাড়ি পর্যন্ত রাস্তার অর্ধেক কাজ সম্পন্ন হলেও বাকি কাজ কেন আটকে আছে এলাকাবাসীর জানা নেই।

এ রাস্তা দিয়ে দৈনিক যাতায়াত করছে হাজারও গার্মেন্টস শ্রমিক।

বৃষ্টি হলে দূর্ভোগের শেষ নেই, দুপাশে অবৈধ দখল, অটোগেরেজ, অটোওয়ার্ক শপ, পথচারীদের চলাচলে বড় বাধা।

উক্ত প্রকল্প বাস্তবায়নে ইউএনও মহাদয় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।পাশাপাশি প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান প্রধান ও একাত্মতা পোষণ করেন।

জেলা এনপিপির সিনিয়র সদস্য তানজিমের নেতৃত্বে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার যুগ্ন সদস্য সচিব ও জেলা এনপিপির সদস্য ফারদিন সহ

ফতুল্লা থানা এনসিপির নেতৃবৃন্দ এই সাক্ষাৎ এ উপস্থিত ছিলেন

এ সময় এলাকাবাসী এবং এনসিপির ফতুলা থানার নেতৃবৃন্দ পক্ষ থেকে নাঈম উদ্দিন সানি বলেন সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে দ্রুত উদ্যোগ নেয়ার জন্য বিশেষ অনুরোধ করছি।

এনএএন টিভি  / রতন আহমেদ