কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পুকুরের পানিতে ডুবে ফারজানা আক্তার (২) ও লুফা মনি (৩) নামে দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিসামত গোবধা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফারজানা আক্তার ও লুফা মনি চাচাতো জ্যাঠাত বোন বলে জানা গেছে।
শিশুরা ওই গ্রামের ফারুক হোসেন ও রাশেদুল ইসলামের মেয়ে।
নিহত ফারজানার বাবা ফারুক হোসেন জানান,
নিহত ওই দুই শিশু বাড়ির উঠানে খেলতে গিয়ে সবার অজান্তেই বাড়ির সামনের পুকুরের পানিতে ডুবে যায়।
পরে তাদের কোথাও খুঁজে না পেয়ে এক শিশুর দাদি আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে কোথাও না পেয়ে তিনি তার বাড়ির সামনের পুকুরে একটি শিশুর মরদেহ পানিতে ভেসে থাকতে দেখেন।
এ সময় তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে পুকুর থেকে ফারজানা ও লুফা মনির মরদেহ উদ্ধার করেন।
রাজারহাট থানা ওসি মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
পুকুরে পানিতে ডুবে দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় রাজারহাট থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
আরও পড়ুন :
- বঙ্গবন্ধুর স্মৃতি স্মরণে সাইকেল চালিয়ে ভোটের প্রচারণায় তথ্যমন্ত্রী
- গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ৩৪ জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
- মৌলভীবাজারে জিল্লুর রহমানের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন
- নরসিংদীতে মহান বিজয় দিবসে আলোচনা সভা, দোয়া মাহফিল, বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
- নোয়াখালীর ৬ আসনে চূড়ান্ত প্রার্থী ৩৪, শেষ দিনে ১০ প্রার্থীর প্রত্যাহার
- দিনে সেলুন কর্মচারী, রাতে ছিনতাইকারী
- ১২ ডিসেম্বর মুক্তিযুদ্ধের ইতিহাসে নরসিংদী হানাদার মুক্ত দিবস পালিত
- বিএনপি আন্ডারগ্রাউন্ড সংগঠনে রূপান্তরিত হয়েছে : তথ্যমন্ত্রী
- ১২ ডিসেম্বর মুক্তিযুদ্ধের ইতিহাসে নরসিংদী হানাদার মুক্ত দিবস পালিত
- ঘন কুয়াশা, সন্ধ্যা ৬টা পর্যন্ত সাবধানে চালাতে হবে নৌ-যান
- ১২ ডিসেম্বর মুক্তিযুদ্ধের ইতিহাসে নরসিংদী হানাদার মুক্ত দিবস পালিত
- তালা উপজেলা শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের নির্বাচন সম্পন্ন

Comments are closed.