পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

কুষ্টিয়ার খোকসায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে খোকসা উপজেলার কোমরভোগ গ্রামে এ ঘটনা ঘটে।

খোকসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর জায়েদ বলেন, মারা যাওয়া শিশুরা হলো- খোকসা উপজেলার কোমরভোগ গ্রামের শয়ন হোসেনের আড়াই বছর বয়সী মেয়ে জান্নাতী খাতুন ও রতন হোসেনের সাড়ে তিন বছরের মেয়ে মুসলিমা খাতুন।

সোমবার সকালে খেলাধুলা করতে গিয়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ডুবে যায় জান্নাতী ও মুসলিমা খাতুন। দীর্ঘসময় শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর তাদের মরদেহ ওই পুকুরে ভেসে ওঠলে স্থানীয়রা উদ্ধার করেন।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card