ফরিদপুরে ভিমরুলের কামড়ে ব্যক্তির মৃত্যু

ফরিদপুরের নগরকান্দায় ভিমরুলের কামড়ে বাবুল বিশ্বাস (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (১৪ মে) দুপুরে নগরকান্দা বাজার থেকে ভ্যানে শালিকার বিয়ে উপলক্ষে মজলিসপুর গ্রামে যাওয়ার পথে বনকগ্রামে তিনি ভিমরুলের আক্রমণের শিকার হন।

নিহত বাবুল বিশ্বাসের বাড়ি ফরিদপুর জেলার কানাইপুর গ্রামে। তার পিতার নাম তাকুব্বর বিশ্বাস।

স্থানীয়রা তাকে আহতাবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান,

‘হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।’

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা ফিরোজ বলেন,

‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ভীমরুলের কামড়ে বিষক্রীয়ায় তিনি মারা যায়।’

এ ঘটনায় ভিমরুলের  কামুড়ে আরও তিনজন অসুস্থ হয়েছেন। এদের মধ্যে মজলিসপুর গ্রামের রকিব মাতুব্বর (৬০) হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন।

নিহত বাবুল বিশ্বাসের দশ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

পারিবারিক সূত্র জানায়,

‘বাবুল  তার শালিকার  বিয়ের অনুষ্ঠানে নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের জুঙ্গুরদী গ্রামে তার শ্বশুর ছালাম বেপারীর বাড়িতে এসেছিলেন। সেখান থেকে তিনি মসলিশপুর গ্রামে যাচ্ছিলেন।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card