বছরের বিভিন্ন ঘটনার মতো সূর্য ও চন্দ্রগ্রহণ নিয়েও মানুষের কৌতূহলের কমতি নেই।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ২০২৩ সালে মোট চারটি গ্রহণ ঘটবে।
এর মধ্যে দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ। প্রথম চন্দ্রগ্রহণ ঘটবে আগামী ৫ মে (শুক্রবার)।
ওই দিন পৃথিবীর সেই সূক্ষ্ম আবছায়া অংশের মধ্যে দিয়ে যাবে চাঁদ।
বাংলাদেশে চন্দ্রগ্রহণের সময় রাত ৯টা ১৪ মিনিট, শেষ হবে মধ্যরাতের পর ১টা ৫০ মিনিটে। জানা যায়,
এই বিরল মহাজাগতিক ঘটনাটি আগামী ৫’মের পর আবার দেখতে অপেক্ষা করতে হবে প্রায় দু’দশক। ২০৪২ সালে আবার এমন ঘটনা আকাশে দেখা যাবে।
অর্থাৎ, আগামী ৫’মের গ্রহণ দেখতে না পারলে তেমন ঘটনার পুনরাবৃত্তির জন্য অপেক্ষা করতে হবে ১৯ বছর।
ওই দিন চন্দ্রগ্রহণটি দেখা যাবে রাতের আকাশে।
অর্থাৎ,
গ্রহণের সময় বিশ্বের যে অর্ধে রাত, সেখানে বিরল চন্দ্রগ্রহণটি দেখা যাবে। তবে শর্ত একটাই, আকাশ পরিষ্কার থাকতে হবে।
না হলে মেঘের ছায়ায় হতাশ হতে হবে উৎসাহীদের। এই বিশেষ গ্রহণটিকে পরিভাষায় পেনুব্রাল গ্রহণও বলা হয়ে থাকে।
কারণ, পৃথিবীর একেবারে বাইরের ছায়াকে বলা হয় পেনুমব্রা। পৃথিবীর সেই আবছা ছায়া অতিক্রম করবে চাঁদ। সূক্ষ্ম আবছায়ার কারণে এই ধরনের চন্দ্রগ্রহণ দেখা বেশ কঠিন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।
আরও পড়ুন:
- ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষাণীর ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন
- শেখ জামালের হত্যাকারীদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি
- ২০০ গজের মধ্যে প্রবেশ নিষেধ এসএসসি পরীক্ষা কেন্দ্রের
- নির্বাচনে বাধা দিতে এলে তাদের প্রতিহত করা হবে: ওবায়দুল কাদের
- সুদানে যুদ্ধবিরতি আরো ৭২ ঘণ্টা বাড়লেও সহিংসতা কমেছে না
- ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ; আহত ৫
- হঠাৎ ঝড়-বৃষ্টিতে বিকেলেই সাঁঝবেলা নেমে আসলো শহরে
- ঈদে বেড়াতে নিয়ে না যাওয়ায় গৃহবধূর আত্মহত্যা
- সৌন্দর্যের গগনশিরিশ এর ডালপালা ভেঙ্গে পরছে প্যারিস রোডে
- পাঁচ সিটি নির্বাচন: আগাম ব্যানার-পোস্টার তুলে ফেলার নির্দেশ
- আলোচিত ১০ লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার দুই আসামি রিমান্ডে
- ‘আব্বুকে মেরে ফেলছে কাশেম জেহাদী’
- প্রেমিকার বাবার ফোনে মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি, অতঃপর
- গাজীপুর বিএনপির ৫০ নেতাকর্মীর আগাম জামিন
- পদ্মা সেতুতে ৭৭ হাজার মোটরসাইকেল পারাপার
- জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
- পোশাকের জন্য রেস্তোরাঁয় ঢুকতে বাধা দেয়া হলো উরফিকে!
- অভিনেতা চিরঞ্জিত এবার পরমব্রতর পরিচালনায়
