বাকবিশিস এর নেতৃবৃন্দ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নিকট স্মারক লিপি প্রদান

বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) নরসিংদী জেলা শাখার উদ্যোগে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নিকট স্মারক লিপি প্রদান করেছেন।

গতকাল মঙ্গলবার দুপুর ২টায় শিক্ষা ক্ষেত্রে সকল নৈরাজ্য ও বৈষম্য নিরসনে ১০দফা দাবি আদায়ের লক্ষ্যে নরসিংদী জেলা প্রশাসক ড.বদিউল আলম এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারক লিপি প্রদান করেছেন। বাকবিশিস নরসিংদী জেলা শাখার সভাপতি মোঃ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীনের নেতৃত্বে নরসিংদী জেলার ৬টি উপজেলার নেতৃবৃন্দ নরসিংদী জেলা প্রশাসক ড.বদিউল আলম এর নিকট স্মারক লিপি প্রদান করেছেন। জেলা প্রশাসক তাঁদেও নিকট থেকে এ স্মারক লিপি গ্রহণ করেছেন। স্মরক লিপি জমা দেয়ার পূর্বে নরসিংদী প্রেসক্লাবের সামনে বাকবিশিস নরসিংদী জেলা শাখার নেতৃবৃন্দ সমবেত হন ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় সভাপতিত্ব করেন বাকবিশিস এর নরসিংদী জেলা শাখার সভাপতি মোঃ নজরুল ইসলাম। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন, জয়নগর কলেজের শিক্ষক আবদুল বাতেন, রায়পুরা কলেজের অধ্যক্ষ (অবঃ) প্রফেসর আমজাদ হোসেন, সহকারি অধ্যাপক মোঃ বজলুর রহমান,বেলাব উপজেলা শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।

এনএএন টিভি / বশির আহম্মদ মোল্লা