স্বপ্ন অনেক দূরপথচলার ৫ম বর্ষে পর্দাপন উপলক্ষে মিলন মেলা

নরসিংদীর মাধবদী মীর যুব ব্লাড ডোনার ক্লাব এর উদ্যোগে স্বপ্ন অনেক দূর পথচলার ৫ম বর্ষে পর্দাপন উপলক্ষে স্বেচ্চাসেবী সংগঠনের নেতৃবৃন্দের মিলন মেলার আয়োজন করা হয়েছে।

মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম এর সভাপতি বিশিষ্ট শিল্পী সমাজ সেবক মানবিক মোহাম্মদ আল আমিন রহমান প্রধান অতিথি হিসেবে আগমন ঘটলে স্বেচ্চাসেবী সংগঠনের নেতৃবৃন্দেরা ফুল দিয়ে বরণ করে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ব্যাপক প্রস্তুতি নিয়ে বর্ণিল সাজে কয়েক হাজার স্বেচ্চাসেবী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে আজ সকালে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে ঝলক নামে একটি অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিবরণী অনুষ্ঠান রেজাউল করিম রাব্বি পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম এর সভাপতি বিশিষ্ট শিল্পী সমাজ সেবক মানবিক মোহাম্মদ আল আমিন রহমান।

এ সময় উপস্থিত ছিলেন আলিফ লুঙ্গি ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম ভুইয়া সুমন, তরিকত ফেডারেশন সভাপতি সগীর আহমদ, মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠনের ফোরাম এর সহ সাধারন সম্পাদক আঃ হামিদ, মোল্লা বাড়ী মানব কল্যান ফাউন্ডেশন চেয়ারম্যান মোঃ শামীম মোল্লা, মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম অর্থ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, বোটারি ক্লাব অব মাধবদী এর সেক্রেটারী মোঃ আঃ হামিদ, রায়পুরা স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম এর সভাপতি ফায়েজ
আহমেদ প্রমুখ।

 

এনএএন টিভি / বশির আহম্মদ মোল্লা

Share this news as a Photo Card