ঢাকার প্রবেশমুখ কেরানীগঞ্জ বাবুবাজার ব্রিজে গাড়ির ধাক্কায় মো. লোকমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৯ মে) ভোর সাড়ে চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর পাঁচটার দিকে লোকমানকে মৃত ঘোষণা করেন।
নিহত লোকমানের গ্রামের বাড়ি ভোলায়। তিনি জেলার দৌলতখান উপজেলার মধ্যজয়নগর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। বর্তমানে বাবুবাজার এলাকায় থাকতেন।
লোকমানকে হাসপাতালে নিয়ে আসা নুরউদ্দিন বলেন,
‘আমরা রক্তাক্ত অবস্থায় বাবুবাজার ব্রিজে তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করি। এরপর ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান,
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
আরও পড়ুন :
- ‘রহস্যজনক’ আগুনে পুড়ল দাঁড়িয়ে থাকা বাস
- নির্বাচন প্রস্ততির জন্য বিভক্ত নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ!
- ২৮ রকম ভেজাল খাদ্যপণ্য এক কারখানায় পাওয় যায়
- ১৫ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে ‘মোখা’
- খালিদ আইটিতে করা হয়েছে এক অদ্ভুত নিয়ম
- কাফন কাপড় পাঠানোর ঘটনায় ৪ কর্মকর্তাকে আদালতে তলব
- ফেসবুক দূর থেকে ও লগআউট করবেন যেভাবে
- ‘দেশে প্রতি বছর থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে নয় হাজার শিশু’
- স্ত্রীকে হত্যার পর হাসপাতালে মরদেহ রেখে পালালেন স্বামী
- নারায়ণগঞ্জে যোগ হচ্ছে আরেকটি ফায়ার স্টেশন ‘অগ্নিশীতলক্ষ্যা’
- রানা প্লাজা মালিককে হাইকোর্টের দেওয়া জামিন আপিলে স্থগিত
- রিকশাচালককে নারী আইনজীবীর মারধর; ভিডিও ভাইরাল
- জামিন চেয়ে হাইকোর্টে ফের আবেদন মিন্নির
- রাশিয়ার উরাল তেলের প্রতি চীন ও ভারত এর আগ্রহ বেশি
- নয়ামাটি হোসিয়ারী পল্লী সরানোর পরিকল্পনা!
- কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই
