বিড়ি কেনার টাকা না দেওয়ায় বৃদ্ধা নানিকে পিটিয়ে হত্যা

রাজশাহীর তানোরে বিড়ি কেনার টাকা না দেওয়ায় বৃদ্ধা নানিকে পিটিয়ে হত্যা করেছে নাতি।

এ ঘটনায় জড়িত থাকায় নাতি ইসমাইল সরেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি ডিবিসি নিউজকে নিশ্চিত করেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম।

বৃদ্ধা নানির নাম- সোনা সরেন (৭৫)।

পুলিশ সূত্রে জানা যায়,

নাতি ইসমাইল সরেন নানির কাছে বিড়ি কেনার জন্য টাকা চান। এসময় নানি টাকা দিতে অস্বীকৃতি জানালে ইসমাইল তার নানিকে বেধড়ক মারধর করেন।

মারধরের একপর্যায়ে নানির মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ কলমা ইউনিয়নের আদিবাসীপাড়ায় ঘটনাস্থলে যায়।

সেখানে তার মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন,

মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। নাতিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি