ঈদুল ফিতরের আগে আজ থেকে তিন দিন বুধ, বৃহস্পতি ও শুক্রবার (১৯, ২০ ও ২১ এপ্রিল) পোশাকশিল্প এলাকায় শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাসসহ অন্য ভাতা পরিশোধ ও রফতানি বিল বিক্রির সুবিধার্থে শিল্প এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে।
এগুলো হলো ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাকশিল্প-সংশ্লিষ্ট ব্যাংকের শাখা।
এর মধ্যে, ১৯ ও ২০ এপ্রিল (বুধ ও বৃহস্পতিবার) ব্যাংকে লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত। ব্যাংক খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।
শুক্রবার (২১ এপ্রিল) ব্যাংকে লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। ব্যাংক খোলা থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত।
এ সময়ে বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং ব্যবস্থা চালু থাকবে।
তবে ক্লিয়ারিং ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে উল্লিখিত এলাকার বাইরে অবস্থিত কোনো ব্যাংকে শাখার ওপর চেক দেওয়া যাবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আরও পড়ুন:
- সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত বিসিবি’র কিউরেটর, নিহত স্ত্রী
- তারাবিহর নামাজ পড়ে ঘুরতে গিয়ে প্রাণ গেল ২ বন্ধুর
- বাংলাদেশ রাশিয়ার ঋণ চীনা মুদ্রায় দেবে
- পদ্মা সেতুতে মোটরসাইকেল চালাতে মানতে হবে যেসব শর্ত
- ঈদের ছুটি শুরু, ভিড় বাড়ছে ট্রেনে
- ঢাকায় আগামী শুক্র ও শনিবার বৃষ্টির সম্ভাবনা
- কুমিল্লার ট্রেন দুর্ঘটনা: ৫১ ঘণ্টা পর উদ্ধারকাজ সমাপ্ত
- ধর্ষণ মামলায় আগাম জামিন পেলেন বড় মনির
- বিয়েবাড়ির সাজে মার্কেট, লোডশেডিংয়ে অতিষ্ঠ নগরবাসী
এন এ এন টিভি

Comments are closed.