টাঙ্গাইলে কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ চারজনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মীরহামজানী এলাকায় ‘একতা এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
নিহতরা হলেন ভূঞাপুরের নিকরাইল দাস পাড়া এলাকার বাসন্তী, আরতী রানী দাস, শান্তি রানী ও শিল্পী রানী। শান্তি রানী ও শিল্পী রানী সম্পর্কে মা-মেয়ে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল জানান, সকাল সাড়ে ৫টার দিকে যাকাতের জন্য সল্লা যাচ্ছিলেন হতাহতরা। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘একতা এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মা-মেয়েসহ চারজনের মৃত্যু হয়।
আরও পড়ুন:
- সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত বিসিবি’র কিউরেটর, নিহত স্ত্রী
- তারাবিহর নামাজ পড়ে ঘুরতে গিয়ে প্রাণ গেল ২ বন্ধুর
- বাংলাদেশ রাশিয়ার ঋণ চীনা মুদ্রায় দেবে
- কুমিল্লার ট্রেন দুর্ঘটনা: ৫১ ঘণ্টা পর উদ্ধারকাজ সমাপ্ত
- সরকারি কর্মচারীদের গ্রেডভিত্তিক পরিচিতি স্পষ্ট করলো জনপ্রশাসন মন্ত্রণালয়
- সৌদি আরব সফরে গেছেন হামাসের শীর্ষ পর্যায়ের নেতারা
- পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জনালেন নকলার মেয়র
- স্থগিত করা হলো প্রথম মনুষ্যবিহীন ইলন মাস্কের ‘স্টারশিপ’র যাত্রা
- ৪ সচিব পদে রদবদল, ১ অতিরিক্ত সচিবের পদোন্নতি
- নারায়ণগঞ্জ এ ভেজাল প্রতিরোধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা
- মমরুজকান্দি একতা যুব সংঘ এর পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
- সৌদি আরব সফরে গেছেন হামাসের শীর্ষ পর্যায়ের নেতারা
- পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জনালেন নকলার মেয়র
- টেকনাফে অস্ত্র-গুলি ও মাদকসহ ডাকাত আটক
