জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রী ফাবিহা আফিফা সৃজনী ট্রাকের ধাক্কায় আহত হয়ে লাইফসাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
আজ রবিবার রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
সৃজনী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের (৫০ ব্যাচ) ছাত্রী ছিলেন।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও অর্থনীতি বিভাগের শিক্ষক মো. রনি হোসাইন।
তিনি বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল থেকে আমাদের এই খবরটি জনানো হয়েছে। আমরা এখন সেখানে যাচ্ছি।’
এর আগে গত ১ সেপ্টেম্বর বিকালে পূর্বাচল থেকে রাজধানীর ৩০০ ফুট এলাকায় যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় পড়ে যান তিনি।
এরপর সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সৃজনীর সহপাঠীরা জানান,
৩০০ ফুট এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থেকে নামার পর পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক আসতে দেখে সৃজনী পরিস্থিতি আঁচ করতে পেরে দ্রুত ছোট বোনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন।
কিন্তু নিজে সরে যেতে পারেননি। ট্রাকের ধাক্কায় রাস্তা থেকে ছিটকে যান সৃজনী।
এতে মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হতে দেখে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান।
অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় একটি অপারেশনের মাধ্যমে সৃজনীর মাথায় স্কাল খুলে মাইনাস ৮০ ডিগ্রি তাপমাত্রায় ফ্রিজিং করা হয়।
তারপরও তাকে বাঁচানো গেল না।
আরও পড়ুন :
- নয়াদিল্লিতে আসন্ন জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী
- তিন দিনের মধ্যে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলকায় লঘুচাপের আভাস
- ৫ ঘণ্টা পর চালু চলো ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল
- দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের টাইগাররা
- ভৈরব নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার
- রাজধানীতে ছেলের সঙ্গে অভিমান করে মার আত্মহত্যা
- নাটোরে আওয়ামী লীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা
- ডিএমপির দুই কর্মকর্তাকে পদায়ন
- ধামরাইয়ে বাসস্ট্যান্ডে মোটরসাইকেল আরোহী নিহত
- ড. ইউনূসকে নিয়ে খোলা চিঠির প্রতিবাদে বিশিষ্টজনসহ ৫০ সম্পাদকের বিবৃতি
- ভঙ্গুর ও মলিন নখের জন্য উপকারী তেল
- ঢাকা-ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলবে আগামী ৭ সেপ্টেম্বর
- মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার ৩৪
- ঢাকার সঙ্গে সারাদেশের রেলপথ এ যোগাযোগ বন্ধ
