এর আগে শনিবার (২৬ জুলাই) ভোরে স্থানীয় এক যুবক ক্ষত বিক্ষত অবস্থায় তাকে উদ্ধার করেন এবং পরিবারের সদস্যরা স্থানীয়ভাবে গ্রাম্য চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেন এবং হাত-পায়ে ক্ষতস্থানগুলোতে একাধিক সেলাই দেয়া হয়। বিষয়টি পারিবারিক ভাবে গোপন করার চেস্টা করে।
আহত আলী আকবর চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মাজপাড়ার মৃত: নুর ইসলামের ছেলে।
আহত বৃদ্ধ আলী আকবর বলেন, খুব সকালে চা পান শেষে হুদাপাড়া সীমান্তের কাছাকাছি গেলে তিনজন বিএসএফের সদস্যরা আমাকে ধরে বেধড়ক পেটাতে থাকে। তাদেরকে বলি, আমি সীমান্ত অতিক্রম করিনি আমাকে ছেড়ে দেন, তবুও তারা আমাকে রাইফেলের সামনের অংশ (বেওয়ানেট) দিয়ে আমার শরীরের বিভিন্নস্থানে খোচাতে থাকে এবং পেটাতে থাকে। এরপর আমাকে ফেলে রেখে তারা চলে যায়।
স্ত্রী ময়না খাতুন বলেন, ওই দিন ভোর বেলা স্থানীয় এক যুবক হুদাপাড়া সীমান্তের পাশে একটি কৃষি জমিতে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে আমাদেরকে কাছে নিয়ে আসে। তার শরীরের পায়ে ও হাতসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহৃ রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আবু সিদ্দীক বিষয়টি নিশ্চিত করে বলেন, আমিও ঘটনাটি শুনেছি। বিএসএফের সদস্যরা আলী আকবরকে বেধড়ক মারধর করেছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক নাজমুল হাসান বলেন, তিনি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন বলে তার পরিবারের মাধ্যমে জেনেছি। সীমান্তের কোন পিলার এবং কোন স্থানে ঘটনাটি ঘটেছে তা বিস্তারিত জানার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, যদি এমন কোন ঘটনা ঘটে থাকে এটা ঠিক হয়নি। অন্যায়ভাবে কেউ কাউকে মারধর করতে পারেনা। কোন কিছু ঘটলে আইনের মাধ্যমে সমাধানে যাওয়া উচিত।

One Reply to “ভারতীয় বি এস এফ চুয়াডাঙ্গা সীমান্তে প্রবেশ করে বাংলাদেশীকে নির্যাতন করে পিটিয়ে ফেলে রেখে গেল”
Comments are closed.