চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে ভৈরব নদীর মাটি উত্তোলন ও ব্যক্তি মালিকানা জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে দুইজনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (২৪জানুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের পেয়ারতলা গ্রামের বোয়ালমারী মাঠে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথী মিত্র এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পেয়ারতলা গ্রামের বোয়ালমারী মাঠে অভিযান পরিচালনা করে অবৈধভাবে ভৈরব নদীর মাটি উত্তোলন ও ব্যক্তি মালিকানা জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি করার সত্যতা পান।
অবৈধভাবে ভৈরব নদীর মাটি উত্তোলন ও মাটি কেটে বিক্রি করায় জমির মালিক জসীম উদ্দিনকে ৫০ হাজার টাকা, ট্র্যাক্টরের মালিক মনোহরপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে বাবলু রহমানকে একই ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দু’জনকে মোট এক লাখ টাকা জরিমানা করেন।
বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ও স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ আইন) ২০০৯ এর ৯৮(৩) ও ৮৯( ২) ধারা মোতাবেক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কৃষি জমি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন :

Comments are closed.