মধ্যরাতে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত -১

ঘন কুয়াশায় ভোলা-ঢাকা নৌরুটে মেঘনা নদীতে দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।

সোমবার (১১ ডিসেম্বর) রাত ১টার দিকে চাঁদপুর সংলগ্ন মিয়ার চর এলাকার মেঘনা নদীতে সুরভী-৮ এবং টিপু-১৪ লঞ্চের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

 

নিহত যুবকের নাম মো. সোহেল। সে ভোলার চরফ্যাশন উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ওসমান আলী ফরাজী বাড়ির মোঃ সেলিম ফরাজীর ছেলে।

 

ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে রাত ১০টা নাগাদ সুরভী-৮ লঞ্চটি ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।

পথে চাঁদপুর সংলগ্ন মেঘনা নদীর মিয়ারচর নামক স্থানে আসার পর ঘন কুয়াশার কারণে ঢাকা থেকে ভোলার চরফ্যাশনগামী টিপু-১৪ নামে অপর একটি যাত্রীবাহী লঞ্চের সাথে সুরভী-৮ এর সঙ্গে ধাক্কা লাগে। এতে সুরভী-৮ লঞ্চের ডান অংশ ভেঙে যায়।

 

সুরভী-৮ লঞ্চের পরিচালক মো. মিজানুর রহমান জানান, ঘন কুয়াশায় এ ঘটনা ঘটেছে। এতে সুরভী-৮ লঞ্চের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

অপরদিকে নাম প্রকাশে অনিচ্ছুক টিপু লঞ্চ কোম্পানির এক কর্মকর্তা জানিয়েছেন, সুরভী-৮ লঞ্চ কর্তৃপক্ষের সাথে তাদের একটি সমঝোতা হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card