গুলিস্তানে বাসে আগুন

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা ১১তম দফার অবরোধ শুরু হয়েছে।

অবরোধের প্রথম দিন সকালেই রাজধানীর গুলিস্তানে বাহন পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি জানান, সকাল ৯টা ৫৮ মিনিটে খবর আসে কে বা কারা গুলিস্তানে বাহন পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে।

এ খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন তারা।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card