মাদারীপুরে একটি বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন সিলিং ফ্যান খুলে চার শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত শিক্ষার্থীদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) সকালে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নপর পশ্চিম কলাগাছিয়া এসিনর্থ উচ্চ বিদ্যালয়ে ঘটনাটি ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন- বিদ্যালয়ের দশম শ্রেণির হিরামনী, মুনা আক্তার, ইরিনা আক্তার, সাইমা জাহান। তারা সবাই হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ে অর্ধ বার্ষিকী পরীক্ষা চলছিল। পরীক্ষা শুরু হওয়ার ১০ মিনিট আগে ঘণ্টা দিলে সবাই পরীক্ষা কক্ষে গিয়ে বসেন।
তখন হঠাৎ কক্ষের একটি সিলিং ফ্যান খুলে পড়ে। এতে চার শিক্ষার্থী আহত হন। পরে আহতদের মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহতদের মধ্যে হীরামনীর বেশি অসুস্থ। অন্যরা হাতে ও পিঠে আঘাত পেয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
আহত শিক্ষার্থী হিরামনীর নানা সামচুল হক মোল্লা বলেন, ‘আমার নাতি খুবই অসুস্থ। তার কপালে আঘাত লেগেছে। সে ঠিকমতো কথা বলতে পারছে না।
আমি এটি মানতে পারছি না। কী আজব ঘটনা! একটি বেসরকারি স্কুলের ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত হবে, এটা ভাবা যায়?’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তি রঞ্জন মন্ডল মুঠোফোনে বলেন, পরীক্ষা শুরু হওয়ার ১০ মিনিট আগে শিক্ষার্থীরা ক্লাসে প্রবেশ করেন। এর কিছুক্ষণ পরে তাদের উপর ফ্যান খুলে পড়ে। কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এখন তাদের কি অবস্থা সেটা আমি জানি না।’
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন :
- মূল্যস্ফীতি মানুষকে কষ্ট দিচ্ছে : প্রধানমন্ত্রী
- ইউপি মেম্বার হয়েও চা বিক্রি করেন ফরিদা
- ১০০ ও ২০০ টাকার নতুন নোট আসছে বাজারে
- ঈদের দিন মেট্রোরেল বন্ধ; সময়সূচি পরিবর্তন
- বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে মাদ্রাসাছাত্রীর অবস্থান
- বৃদ্ধাশ্রমের মানুষদের পাশে দাঁড়ালেন সংগীতশিল্পী তাসরিফ
- কয়েক কোটি ডলার দেয়ার পরও সকল অস্ত্র হাতে পায় নি ইউক্রেন
- শেখ হাসিনার সঙ্গে কাজ করার ইচ্ছা পুনর্ব্যক্ত করলো ইউক্রেন
- সাত দফা দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের নীলক্ষেত মোড় অবরোধ
