মাদারীপুরে পুকুরে ডুবে ২ বছর বয়সী শিশুর মৃত্যু

মাদারীপুর জেলার ডাসার উপজেলায় পুকুরে ডুবে আরিফুল নামে ২ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) সকালে উপজেলার পশ্চিম মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আরিফুল ওই এলাকার জাহিদুল মাতুব্বরের ছেলে।

স্বজনদের বরাতে ডাসার থানার ওসি হাসানুজ্জামান বলেন,

‘স্বজনদের চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় আরিফুল।’

‘দীর্ঘ সময় তাকে দেখতে না পেলে স্বজনরা খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরে ডুবে যাওয়া অবস্থায় পানি থেকে তাকে উদ্ধার করে।’

‘পরে তাকে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।’

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card