মৎসজীবী লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গতকাল নারায়ণগঞ্জ নাসিক ১৩নং ওয়ার্ড আমলাপাড়া বড় মসজিদ প্রাঙ্গনে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী মৎস্যজীবি লীগের উদ্যোগে এক ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত ইফতার ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী মৎস্য জীবি লীগের সাংগঠনিক সম্পাদক জানে আলম সেলিম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক মোঃ জনি খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী মৎস্যজীবি লীগের নেতা মোঃ মঈনুল হোসেন, উৎপল সরকার, আঞ্জু মোল্লা, মোঃ জামাল, মোঃ আতাউর রহমান, মাহমুদুল হাসান বাপ্পী, সজিব সরকার, আওয়ামীলীগ নেতা মোঃ জাকির হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আলতাফ হোসেন, মোঃ সেলিম। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা ও দেশ জাতির মঙ্গল কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে মাদ্রাসার ছাত্র, এলাকাবাসী, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী মৎস্যজীবি লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মোনাজাত শেষে সকলে ইফতার মাহফিলে যোগদান করেন।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card