ইসরায়েলে অস্ত্র রপ্তানি স্থগিত করল জার্মানি

গাজা সিটি দখলের ইসরায়েলের পরিকল্পনার প্রতিক্রিয়ায় জার্মানি গাজা উপত্যকায় ব্যবহার হতে পারে এমন সামরিক সরঞ্জামের রপ্তানি বন্ধ করবে বলে শুক্রবার জানিয়েছে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মেৎস।

দীর্ঘদিন ধরে ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ আন্তর্জাতিক মিত্র জার্মানির এ সিদ্ধান্ত দেশটির সরকারের নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয়।

মেৎস বলেছেন, ‘ইসরায়েলের সামরিক পরিকল্পনা কিভাবে হামাসকে নিরস্ত্র করা ও জিম্মিদের মুক্তির বৈধ লক্ষ্য অর্জনে সহায়তা করবে, তা ক্রমশ বোঝা কঠিন হয়ে যাচ্ছে।’

এক বিবৃতিতে তিনি বলেন, ‘এ পরিস্থিতিতে জার্মান সরকার পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত গাজা উপত্যকায় ব্যবহার হতে পারে এমন কোনো সামরিক সরঞ্জামের রপ্তানি অনুমোদন দেবে না।

রাজনীতি বিশ্লেষকদের মতে, গত দুই বছর ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান নিষ্ঠুর সামরিক অভিযান, গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসকে গাজা থেকে বিদায় করতে না পারা এবং নেতানিয়াহুর সাম্প্রতিক সম্পূর্ণ গাজা দখলের অভিপ্রায়ের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে জার্মানি।

চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জের বক্তব্যেও তার আভাস পাওয়া গেছে। এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমানে যে সামরিক পরিকল্পনা নিয়ে ইসরায়েল এগোচ্ছে, তাতে কীভাবে হামাসকে গাজা থেকে বিদায় করা যাবে এবং সেখানে বন্দি ইসরায়েলি জিম্মিদের কীভাবে মুক্ত করা সম্ভব হবে— তা বুঝতে পারা দিন দিন আমাদের জন্য কঠিন হয়ে উঠছে। তাই এই পরিস্থিতি ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা গাজা দখলের পরিকল্পনায় সম্মতি জানানোর পরেই সারা বিশ্বে সমালোচনার ঝড় উঠেছে। বৃহস্পতিবার ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেন, এর মাধ্যমে এক বিপর্যয় আরো অনেক বিপর্যয় ডেকে আনবে।

ইয়াইর লাপিদ এই এক্সপোস্ট দেওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইসরায়েলে অস্ত্র রফতানি বন্ধের ঘোষণা দিয়েছে জার্মানি।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card